নাহিদ ইসলাম

সংবিধানের মৌলিক সংস্কারের জন্য গণপরিষদ প্রয়োজন

আজ রোববার (১১ মে) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধানের মৌলিক সংস্কারের জন্য গণপরিষদ প্রয়োজন। সত্যিকারের মৌলিক পরিবর্তন চাইলে গণপরিষদ নির্বাচন করতে হবে।

আজ রোববার (১১ মে) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের ওপর এই আলোচনার আয়োজন করা হয়।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণের মতো মৌলিক বিষয়ে ঐকমত্য তৈরি না হলে অন্যান্য বিষয়ে ঐকমত্য তৈরি করে গণতান্ত্রিক ধারা সচল হবে না।’

নাহিদ ইসলাম বলেন, ‘এক ব্যক্তির ইচ্ছামাফিক সংবিধান সংশোধন করা হয়েছে। এত বড় গণঅভ্যুত্থানের পরও সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে একমত হতে পারছি না, এটি দুঃখজনক। ৭৫ এর পরেও ৭২ এর সংবিধান ফেলে দিয়ে নতুন যাত্রা শুরু হতে পারত। কিন্তু তা হয়নি। নতুন সংবিধান তৈরি করতে না পারলে নতুন বাংলাদেশ বলা যাবে না।’

নাহিদ বলেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে শুধু সংবিধান নয়, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংস্কারও করতে হবে। এবং সংবিধানের মূলনীতি দলীয় মূলনীতির বাইরে বের করতে হবে।’

তিনি বলেন, ‘সংস্কারের দাবি বা আলোচনার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই, প্রধান উপদেষ্টার এ বক্তব্যে সমর্থন রয়েছে এনসিপির। তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার ও মৌলিক সংস্কার কার্যক্রম শেষ করতে হবে।’

আরও