বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে রওনা হয়েছেন। তারেক রহমান আজ শনিবার সকাল সাড়ে ১০টার পর ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হন।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ এ খবর দিয়েছে। আজ বেলা ১১টার দিকে তারেক রহমানের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসার কর্মসূচি রয়েছে।
এদিকে, তারেক রহম্নানের আগমন উপলক্ষে সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়েছে ইনকিলাব মঞ্চ।
ফেসবুক পেজে দেয়া এক বার্তায় ইনকিলাব মঞ্চ বলেছে, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’