কুড়িগ্রাম

শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে না আসায় লাঠি হাতে আন্দোলনে শিশু শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না। ফলে সঠিকভাবে পাঠদানও হয় না। তারা জানায়, শিক্ষকরা দিনের পর দিন বিদ্যালয়ে আসেন না। সময়মতো পাঠদানও হয় না। শিক্ষকরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসেন, সে দাবিতে তারা আন্দোলনে নেমেছে।

বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত না আসার অভিযোগে কুড়িগ্রামের চরাঞ্চলের খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন।

আজ সোমবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ দেখতে পায়। পরে তারা লাঠিসোঁটা হাতে বিদ্যালয় প্রাঙ্গণে আন্দোলন শুরু করে। এ সময় দলবদ্ধভাবে বন্ধ শ্রেণীকক্ষের সামনে অবস্থান করতে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না। ফলে সঠিকভাবে পাঠদানও হয় না। তারা জানায়, শিক্ষকরা দিনের পর দিন বিদ্যালয়ে আসেন না। সময়মতো পাঠদানও হয় না। শিক্ষকরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসেন, সে দাবিতে তারা আন্দোলনে নেমেছে।

স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির এমন অবস্থা। পাঁচজন শিক্ষকের কেউই নিয়মিত বিদ্যালয়ে আসেন না। শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে পরে স্থানীয়রা গিয়ে তাদের শান্ত করেন।

খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের মুঠোফোনে কয়েক দফা ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, বিষয়টি তার নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও