দেশের বাজারে আবারো বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতির প্রভাব ও স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
কার্যকর হওয়া নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে দুই লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায়। গতকাল এর দাম ছিল দুই লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এক দিনের ব্যবধানে ২২ ক্যারেটের ভরিতে বেড়েছে তিন হাজার ৩২৪ টাকা।
একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৬৪ হাজার ৭৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।