কারাদণ্ড

ফরিদপুর শহরে মাদরাসার হেফজখানার পাশের কক্ষে এক মাদরাসাছাত্রীকে (১৫) ধর্ষণচেষ্টার দায়ে মাদরাসার পরিচালককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

গতকাল ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মাদরাসা পরিচালকের নাম মো. আশরাফ আলী (৪৬)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া।

আরও