দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ ওই এলাকার হাসান আলীর ছেলে। আজ দুপুরে বাড়ির উঠানে ধানের কাজ করছিলেন সৌরভ হোসেন। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।