বগুড়ায় ৭ হাজার কে‌জি প‌লি‌থিন জব্দ

অভিযানে বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন নেতৃত্ব প্রদান করেন ও পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করে ৫‌টি গোডাউন থেকে প্রায় সাত হাজার কে‌জি প‌লি‌থিন জব্দ ও ২ লাখ ২০ হাজার টাকা জ‌রিমানা আদায় ক‌রা হয়েছে।

বৃহস্প‌তিবার (৮ মে) দুপুরে পরিবেশ অধিদপ্তর, বগুড়ার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার রাজা বাজার এলাকায় রওশন মার্কেটে অ‌ভিযান চা‌লিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুদ করার কারণে সৌরভ ট্রেডার্স, আবু বক্কর ট্রেডার্স, সততা স্টোর, মিল্টন এন্টারপ্রাইজ ও সাত্তার স্টোর নামক ৫টি গোডাউন থেকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ৫ হাজার ৬৯৯ কেজি পলিথিন জব্দ করে। এ সময় দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন নেতৃত্ব প্রদান করেন ও পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী ও বগুড়া জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

আরও