নেত্রকোণায় লোকসংগীত উৎসব শুরু

নেত্রকোণায় শুরু হয়েছে দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব। গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলার পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী শিল্পী গোষ্ঠীর নেত্রকোণা শাখা দুদিনব্যাপী এ উৎসবের আয়োজন করে

নেত্রকোণায় শুরু হয়েছে দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব।  গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলার পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী শিল্পী গোষ্ঠীর নেত্রকোণা শাখা দুদিনব্যাপী এ উৎসবের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে লোকসংগীত উৎসবের উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি সারোয়ার তমাল রবিন।

লোক সংগীত উৎসবের প্রথমদিনে উদীচীর বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় লোক গান, লোক নৃত্য, পুতুল নাচ, ধামাইল সংগীতসহ বাউল শিল্পীদের পরিবেশনায় বাউল গান পরিবেশিত হয়।

আরও