আমদানিকারকদের বিরাজমান সমস্যা নিরসনে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়। হিলি কাস্টমস স্টেশনের আয়োজনে গতকাল দুপুরে বন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বাণিজ্য কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বন্দরের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে বন্দরের নানা সমস্যার কথা তুলে ধরেন।