নতুন প্রধান বিচারপতির শপথ আজ

আজ সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ (২৮ ডিসেম্বর) শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে গত ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অবসরের বয়সসীমা অনুযায়ী, প্রধান বিচারপতি পদে গতকাল ছিল তার শেষ দিন।

আরও