নরসিংদীর দুটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২২টি দোকান পুড়ে গেছে। বুধবার রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া ও মনোহরদী উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।