ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। গতকাল দুপুরে ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ওবায়দুল হক টুটুলকে (৩২) আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার গোলাম মাওলা ভূঁইয়ার ছেলে।

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। গতকাল দুপুরে ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভূঁইয়া বাড়িতে ঘটনা ঘটে। ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ওবায়দুল হক টুটুলকে (৩২) আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার গোলাম মাওলা ভূঁইয়ার ছেলে।

নিহতের বোন রেহানা আক্তার জানান, পাঁচ বছর আগে কুমিল্লা জেলার গুণবতী এলাকার আকদিয়া গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারের সঙ্গে ওবায়দুল হক টুটুলের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে আর্থিক অসচ্ছলতা নিয়ে তাদের পরিবারের মাঝে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত। এরই মধ্যে স্বামী টুটুল নিহতের পরিবারের কাছ থেকে বেশকিছু টাকাও নেয়। কিন্তু আরো টাকার জন্য চাপ দিলে সে অস্বীকৃতি জানায়। একপর্যায় গতকাল দুপুরে ফেসবুক লাইভে এসে টুটুল তার স্ত্রীকে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

ফেসবুক লাইভে এসে হত্যাকারী টুটুল বলেন, প্রিয় দেশবাসী আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আমার কারণে আমার পরিবার ধ্বংস, যার কারণে ধ্বংস তাকে মুহূর্তে শেষ করে দিলাম। ঘটনায় পরিবারের অন্য কেউ দায়ী নয় দাবি করে টুটুল তার মেয়েকে দেখে রাখার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

পরে হত্যাকারী টুটুল নিজেই পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারীকে গ্রেফতার করে এবং হত্যাকাজে ব্যবহূত দা ফেসবুকে প্রচার চালানো সেলফোন জব্দ করে।

ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তেরর জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তাদের দেড় বছরের একটি মেয়েসন্তান রয়েছে।

সাজেদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবু বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

 

আরও