ট্রেনের ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার এ কে ইউসুফ আলী বলেন, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি তেলবাহী ট্যাংকার খুলনার দিকে যাচ্ছিল। আনসারবাড়ীয়া রেলস্টেশনের কাছে ট্রেনটির ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেল স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এ কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এরপর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি তেলবাহী ট্যাংকার খুলনার দিকে যাচ্ছিল। আনসারবাড়ীয়া রেলস্টেশনের কাছে ট্রেনটির ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাকসি হতে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার সময় উদ্ধার কাজ শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো অনেক সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর পার্শ্ববর্তী রেলস্টেশনে আন্তঃনগর চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ফলে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার এ কে ইউসুফ আলী বলেন, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকাজ কাজ চলমান রয়েছে।

আরও