ডেঙ্গুতে আরো ২০৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
আজ শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে গত একদিনে সারা দেশে ২৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৩৩৬ জন।