সরাইলে সেলুন পাঠাগার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজার নুকুল হেয়ার কাটিং সেলুনে ‘সেলুনভিত্তিক পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজার নুকুল হেয়ার কাটিং সেলুনে সেলুনভিত্তিক পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

গতকাল বেলা ১১টার দিকে সেলুনভিত্তিক পাঠাগার উদ্বোধন করেন সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সাহের উদ্দিন।

সময় উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবু তালেব, সাধারণ সম্পাদক গাজী মো. শফিক, মো. এলাই মিয়া, সাংবাদিক এম মনসুর আলী, অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আসিফ ইকবাল খোকন, অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. বোরহান উদ্দিন, শিক্ষক গোপাল চন্দ্র গোপ, আখতার হোসেন, ইসমাইল মিয়া, জহরলাল সূত্রধর, খোকন বিশ্বাস, সুজন বিশ্বাস প্রমুখ।

আরও