কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কোর্ট উপপরিদর্শক মো. জিল্লুল রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার আদালতে নেয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মো. বেলাল তাকে জেল-হাজতে পাঠানোর আদেশ দেন।

কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই নেতার নাম আখলাক হায়দার। তিনি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও বুড়িচং দেবপুর ফাঁড়ির যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে আখলাক হায়দারকে গ্রেফতার করা হয়। বৈষমীবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় হয়ে ওঠেন।

কোর্ট উপপরিদর্শক মো. জিল্লুল রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার আদালতে নেয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মো. বেলাল তাকে জেল-হাজতে পাঠানোর আদেশ দেন।

এ ছাড়া একইদিন পৃথক অভিযানে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রাম থেকে যুবলীগ নেতা আবু মুসাকেও গ্রেফতার করেছে পুলিশ।

আরও