বগুড়ার কাহালু উপজেলায় বালতির পানিতে ডুবে সামিয়া নামে দেড় বছরের শিশু কন্যার মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা সাকিদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সামিয়া ওই গ্রামের সাইদুল ইসলামের কন্যা।
বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, ঘটনার সময় সামিয়ার মা তাকে রেখে বাথরুমে কাপড় কাঁচতে যায়। এ সময় শিশু সামিয়া খেলা করাকালে রংয়ের পানি ভর্তি বালতি থেকে খেলনা তোলার চেষ্টা করে। হঠাৎ করে বালতির মধ্যে পড়ে গিয়ে বালতিতে ডুবে যায়। পরে তার মা সামিয়াকে পানি ভর্তি বালতি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।