চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী হিসেবে তারা নিহত হন।
আজ বুধবার (২৪ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চন্দনাইশের দোহাজারী বাদুরখানা এলাকার মনিদ্র দের ছেলে বাবুল দে (৫৫) এবং সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের বণিকপাড়া এলাকার মৃত নিরঞ্জন ধরের ছেলে রঞ্জিত ধর (৫০)।
দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট সম্রাট হোসাইন বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা পাঁচজন আহত ব্যক্তিকে উদ্ধার করে দোহাজারীর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।