নারায়ণগঞ্জে সিলিং ফ্যান খুলে পড়া স্কুলের সেই ভবনে পাঠদান বন্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় সিলিং ফ্যান খুলে পড়া সরকারি প্রাথমিক স্কুলের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দীনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল স্কুল পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত নেন।

নারায়ণগঞ্জ ফতুল্লা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নুর বলেন, ‘‌আমরা সরজমিনে গিয়ে ভবন পরিদর্শন করেছি। ভবনের কারণে সিলিং ফ্যান খুলে পড়েছে মনে হয়নি। তার পরও ভবনটি ঝুঁকিপূর্ণ থাকায় ইউএনও ভবনটিতে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা করেছেন।

আরও