কুবির ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম শুরু আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম আজ শুরু হচ্ছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম আজ শুরু হচ্ছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করেই মেধাতালিকায় ১২তম হওয়ার ঘটনাটি জালিয়াতি নয় বরং আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থী উত্তরপত্রে নিজের রোল নম্বরের একটি সংখ্যা ভুল ভরাট করায় এ ঘটনা ঘটেছে। গতকাল তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়।

তদন্ত কমিটির দাবি, পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের ভুলেই গণমাধ্যমে প্রকাশিত ‘বি’ ইউনিটের ফলাফলে অসামঞ্জস্য সংঘটিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের জানান, আজ বুধবার থেকে যথারীতি ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। 

উল্লেখ্য, ৩ ডিসেম্বর বণিক বার্তায় ‘ওএমআর ভুলে মেধাতালিকায় ১২তম অনুপস্থিত শিক্ষার্থী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। গতকাল তদন্ত প্রতিবেদন দাখিলের পর আবার ভর্তি কার্যক্রম শুরুর ঘোষণা দেয় কুবি প্রশাসন।

আরও