সরকারের ভালো বিষয়গুলো অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন: অর্থ উপদেষ্টা

এনবিআরের সুনাম ধরে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনেকে আমার জুনিয়র অর্থনীতিবীদ আছেন যারা শুধু সরকারের নেতিবাচক আর ভুল বিষয়গুলোই দেখেন। তিনি আরো বলেন, সরকারের ভুল যে নেই এমন না, সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, এতে সংশোধন করা যাবে।

সরকারের শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো দিকগুলোও দেখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের ভাল বিষয় আছে, সেগুলোকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন।

সোমবার (৪ আগস্ট) সকালে এনবিআর ভবনে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে আয়োজিত সেমিনারে তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এনবিআরের সুনাম ধরে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনেকে আমার জুনিয়র অর্থনীতিবীদ আছেন যারা শুধু সরকারের নেতিবাচক আর ভুল বিষয়গুলোই দেখেন। তিনি আরো বলেন, সরকারের ভুল যে নেই এমন না, সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, এতে সংশোধন করা যাবে।

এ সময় ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা।

আরও