টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৯ জনকে দুদকে তলব

শেখ রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ অন্যদের বিরুদ্ধে গুলশানে দুটি ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শেখ রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ অন্যদের বিরুদ্ধে গুলশানে দুটি ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের স্বার্থে বক্তব্য শুনতে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ নয়জনকে দুদকে তলব করা হয়েছে।

দুদকের উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন তাদের তলব করেছেন। তিনি ১৬ জুন রাজউক চেয়ারম্যানের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

তলব করা কর্মকর্তারা হলেন—রাজউকের সাবেক উপপরিচালক মো. মাহমুদুল হক, সাবেক তত্ত্বাবধায়ক আবু বকর সিদ্দিক, সাবেক উপপরিচালক কায়কোবাদ হোসেন, সাবেক সহকারী পরিচালক আবু বকর শেখ ও সাবেক পরিচালক নুরুল ইসলাম। তাদের ২২ জুন দুদকে হাজির হতে বলা হয়েছে।

এছাড়া সাবেক সদস্য কামরুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, সাবেক সদস্য ভুইয়া রফিউদ্দিন ও সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদেমকে ২৩ জুন দুদকে হাজির হতে বলা হয়েছে।

দুদকের অভিযোগ, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করেছেন। কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে গুলশানে দুটি ফ্ল্যাট দখল নিয়েছেন। পরে রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণে সহযোগিতা করেছেন।

আরও