ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৭২

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে রাজশাহী বিভাগের বাইরে দুইজন এবং বরিশাল বিভাগের বাইরে, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে রোগী ছিলেন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী।

দেশে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ১৯৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৯১ জন ঢাকার বাইরের ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন। এরপর খুলনা বিভাগে ৩১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৫ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, বরিশাল বিভাগে ১৯০ জন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৫০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৭ জন এবং সিলেট বিভাগে ছয়জন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে রাজশাহী বিভাগের বাইরে দুইজন এবং বরিশাল বিভাগের বাইরে, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে রোগী ছিলেন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ২১ থেকে ২৫ বছর বয়সী। এ বয়সসীমায় আক্রান্ত হয়েছেন ২৮৬ জন। এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সী ২৬৯ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সী ২৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাঁচ বছরের কম বয়সী শিশুও আক্রান্ত হয়েছে ৮৯ জন।

লিঙ্গভিত্তিক তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে নারীর হার কিছুটা বেশি। চলতি বছরে ডেঙ্গুতে মৃতদের ৫২ দশমিক ৬ শতাংশ নারী এবং ৪৭ দশমিক ৪ শতাংশ পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৭৭ জন রোগী। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৫৬০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও