হাম উপসর্গে রাজশাহীতে আরো ৩ শিশুর মৃত্যু, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৩

বুধবার (৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত একদিনে হামের উপসর্গ নিয়ে নতুন ২৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১০ শিশু।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩ জন শিশু ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত একদিনে হামের উপসর্গ নিয়ে নতুন ২৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১০ শিশু।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে এ ধরনের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৩৩ জন রোগী। এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছিল ৪৫২ জন শিশু। এদের মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে রাজশাহী জেলার উপজেলা পর্যায়ের কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে হাম উপসর্গে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন রাজিউল ইসলাম।

অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশন এলাকায়ও এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নেই। সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন জানান, শহরের ৫টি বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৪৭ জন শিশু ভর্তি হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও