চুয়েট-কুয়েট-রুয়েট

ভর্তি পরীক্ষা ১২ জুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর স্নাতক ১ম বর্ষ (লেভেল-১) ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা একযোগে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে।

আগামী ২৪ এপ্রিল সকাল ৯টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় আগামী ০৮ মে বিকাল ৫টা পর্যন্ত।

আজ মঙ্গলবার চুয়েট, কুয়েট ও রুয়েট-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল আলম এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়েছে।

অনলাইনে আবেদনের ঠিকানা— https://www.admissionckruet.ac.bd/ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি এ ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া আগামী ২ জুন পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আরও