কোয়ারেন্টিন মানছেন না সিলেটের প্রবাসীরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাজ্যফেরত প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে সরকার। এজন্য অনেক হোটেলের সঙ্গে চুক্তি করা হয়। কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন মানছেন না যুক্তরাজ্যফেরত প্রবাসীরা। ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি দেখা দিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাজ্যফেরত প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে সরকার। এজন্য অনেক হোটেলের সঙ্গে চুক্তি করা হয়। কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন মানছেন না যুক্তরাজ্যফেরত প্রবাসীরা। ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হোটেলে নিজ খরচে থাকতে হয় বলে শুরু থেকেই কোয়ারেন্টিন মানতে অনীহা প্রকাশ করেন প্রবাসীরা। পরে প্রশাসনের কঠোর নজরদারির কারণে হোটেলে অবস্থান করলেও কোয়ারেন্টিনের নিয়মকানুন মানছেন না তারা। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় বাইরে ঘুরে বেড়াচ্ছেন, শপিং করছেন, রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, এমনকি কোয়ারেন্টিনে থেকে আয়োজন করে বিয়েও করে ফেলছেন প্রবাসীরা।

সম্প্রতি নগরের একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় বিয়ে করেছেন যুক্তরাজ্যফেরত এক প্রবাসী। এর আগে সিলেট নগরের একটি হোটেল থেকে কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্যফেরত নয়জন পালিয়ে যান। পরে প্রশাসনের তত্পরতায় তাদের হোটেলে ফিরিয়ে আনা হয়।

জানা গেছে, ১৮ মার্চ যুক্তরাজ্য থেকে সিলেটে আসা যাত্রীদের মধ্যে ১১ জনকে নগরের লামাবাজার এলাকার হোটেল লা-ভিস্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। তাদের মধ্যে দুজন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাঙ্গাইল এলাকার এক নারী (৪৮) ও তার ছেলে আব্দুল মুহিউদ্দিন (২৮)।

কোয়ারেন্টিনের নিয়ম অনুযায়ী বাইরের বের হওয়া ও বাইরের কারোর সঙ্গে সাক্ষাৎ করা নিষেধ। তবে এমন নিষেধাজ্ঞা অমান্য করে ঘটা করে বিয়ে করেন প্রবাসী মুহিউদ্দিন। গত ২০ মার্চ ওই হোটেলেই বিয়ের আয়োজন করা হয়। বিয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রায় ৫০ জন অতিথি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হোটেলের রেস্টুরেন্টে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

তবে হোটেল লা-ভিস্তার ব্যবস্থাপক তারেক আহমদ বলেন, বিয়ের কোনো আনুষ্ঠানিকতা হয়নি। কেবল আকদ হয়েছে। এতে কাজিসহ চার থেকে পাঁচজন মানুষ বাইরে এসেছেন। তবে পুলিশ বিয়ের আয়োজনের সত্যতা পেয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, লা-ভিস্তা হোটেলে কোয়ারেন্টিনে থাকা এক প্রবাসীর বিয়ের আয়োজনের সত্যতা পাওয়া গেছে। হোটেল মালিকও এটি স্বীকার করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ২১ মার্চ নগরের আম্বরখানা এলাকার হোটেল ব্রিটেনিয়ায় কোয়ারেন্টিনে থাকা অবস্থায় উধাও হয়ে যায় যুক্তরাজ্যফেরত একই পরিবারের নয় সদস্য। পরে রাতে তাদের ফিরিয়ে আনা হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ন ম বদরুদ্দোজা বলেন, আমরা এসব বিষয়ে কঠোর হচ্ছি। কোয়ারেন্টিন যাতে সঠিকভাবে মেনে চলা হয় সে ব্যাপারে নজরদারি করা হবে।

আরও