নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে হাজী ইশারত আলী চালকলে ১২ জন চাতাল শ্রমিক কাজ করছিলেন। তখন বয়লারে ধান সেদ্ধ করার কাজ চলছিল।

নওগাঁয় একটি চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া লক্ষণপুর এলাকার হাজী ইশারত আলী চালকলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে। আহত চার শ্রমিককে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে হাজী ইশারত আলী চালকলে ১২ জন চাতাল শ্রমিক কাজ করছিলেন। তখন বয়লারে ধান সেদ্ধ করার কাজ চলছিল।

সকাল ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। এতে বয়লারের ড্রাম, বিভিন্ন যন্ত্রাংশ ও ইট ছড়িয়ে পড়ে। এ সময় বয়লারের ওপর থাকা কয়েকজন শ্রমিক ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচ শ্রমিককে উদ্ধার করেন।

হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত আব্দুল খালেকের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর চালকলের মালিক সেখান থেকে পালিয়ে যান।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী বলেন, বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

আরও