নারায়ণগঞ্জে শিশুহত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে অপহরণের পর মুক্তিপণ আদায় করেও সাত বছরের শিশু আকিব হত্যা মামলার একমাত্র আসামি রতনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জের বন্দরে অপহরণের পর মুক্তিপণ আদায় করেও সাত বছরের শিশু আকিব হত্যা মামলার একমাত্র আসামি রতনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শিশুটিকে অপহরণের অপরাধে অন্য একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং মুক্তিপণ আদায়ের অপরাধে আরেকটি ধারায় মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া শিশুটিকে হত্যার অপরাধে আসামি রতনকে আরেকটি ধারায় আরেকবার মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন। আসামির কাছ থেকে জরিমানার অর্থ আদায় করে বাদিকে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহিন উদ্দিন এ রায় ঘোষণা করেন।

আরও