জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান, সদস্য কামরুল হাসান

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সুরাতুজ্জামান। এছাড়া সদস্য হিসেবে যোগদান করেছেন শেখ কামরুল হাসান।

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ড. সুরাতুজ্জামানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫ তম ব্যাচের কর্মকর্তা।

তিনি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শেখ কামরুল হাসান বিসিএস (অডিট এন্ড একাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তাকে পেনশন কর্তৃপক্ষের সদস্য হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তিনি চাকরি জীবনে তিনটি মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ অর্থ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চতর পদে দায়িত্ব পালনসহ তিনি কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) ছিলেন।

আরও