চবিতে মাসব্যাপী বিতর্ক কর্মশালা শুরু হচ্ছে মঙ্গলবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী বিতর্ক ও পাবলিক স্পিকিং কর্মশালার শুরু হতে যাচ্ছে মঙ্গলবার থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে দেশের সর্ববৃহৎ এই বিতর্ক কর্মশালায় প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। ওইদিন দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে কর্মশালাটির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। সোমবার সংগঠনটির সভাপতি ইনতিছার বিন ইসমাইল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালায় বাংলা বিতর্ক, ইংরেজি বিতর্ক, পাবলিক স্পিকিং, বিতর্কের মৌলিক বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলা ও ইংরেজি বিতর্কের অভিজ্ঞ প্রশিক্ষকগণ। বিশেষ গ্রুমিং সেশন সংগঠনের জ্যেষ্ঠ বিতার্কিকদের সান্নিধ্যে বিতর্কের অভিজ্ঞতা বিনিময়সহ শিক্ষার্থী হাতে কলমে বিতর্ক অনুশীলনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বাংলা বিতর্ক, ইংরেজি বিতর্ক ও পাবলিক স্পিকিংয়ের ওপর প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন। তাদের বিতর্ক সহায়ক আনুষঙ্গিক উপকরণ সরবরাহ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মশালায় উচ্চারণ ও যোগাযোগ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও সঙ্গীত বিভাগের সভাপতি অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, সংবিধান ও বাংলাদেশের আইনি ব্যবস্থা বিষয়ে সংগঠনটির মডারেটর আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান, মানবাধিকার বিষয়ে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক মো. জাকির হোসেন, ব্যবহারিক নীতিবিদ্যা বিষয়ে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম আহমেদ। পাবলিক স্পিকিং ও উপস্থাপনায় প্রশিক্ষণ দিবেন টেন মিনিট স্কুলের প্রধান নির্দেশক, ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার সাকিব বিন রশীদ, বাংলা বিতর্কের প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) যুগ্ম সম্পাদক জিহাদ আল মেহেদী, ইংরেজি বিতর্কের প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ ডিবেট কাউন্সিলের (বিডিসি) সহ-সভাপতি আসিফ মেহেদি আদি।

আরও