কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে প্রায় নয় ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার কামাতআংগারিয়া ভাসানীপাড়া গ্রাম থেকে সাপুড়ে মোজাহারের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।