ফরিদপুরে মাহিন্দ্রা ও বাসের সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৩

আজ বুধবার (৪ জুন) সকাল সাতটার দিকে উপজেলার চুমুদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গায় চুমুদি বাবলাতলা বাস স্ট্যান্ডে মাহিন্দ্রা এবং মিজান পরিবহন নামক একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া, এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

আজ বুধবার (৪ জুন) সকাল সাতটার দিকে উপজেলার চুমুদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

আরও