ভূমিকম্পের ফলে নরসিংদী জেলার পলাশ উপজেলায় ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন ধরে।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস শহীদ জানান, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৪৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে পৌনে বারোটায় স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ফলে ক্ষয়ক্ষতির পরিমান তাপবিদ্যুৎ কেন্দ্রটির কর্তৃপক্ষ কর্তৃক এখনো নিরুপণ করা হয়নি।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াঘাট।