ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের রাধাকান্তপুর এলাকায় গণপিটুনিতে রেজাউল মণ্ডল (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ওই গ্রামের অজয় সিকদারের বাড়িতে একদল লোক ডাকাতি করতে গেলে স্থানীয়রা টের পেয়ে তাড়া করে। এ সময় স্থানীয়রা তিনজনকে ধরে পিটুনি দেয়। ঘটনাস্থলেই রেজাউলের মৃত্যু হয়। পরে নবাবগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুই ডাকাততে উদ্ধার করে। আহতদের পুলিশ পাহারায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রেজাউল মণ্ডল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজশাহ গ্রামের মৃত পাচু মণ্ডলের ছেলে।