রমজানের আগে পণ্য বাজারে কোনো সুখবর নেই বলে
জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি। তিনি বলেন, ‘আপাতত পণ্যের বাজারে সুখবর না থাকলেও রমজানে পরিস্থিতি
স্বভাবিক করার চেষ্টা করবে বাণিজ্য মন্ত্রণালয়।’
মন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ আট
পণ্য বাকিতে আমদানির যে সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এতে ব্যবসায়ীরা কোন ধরনের
ক্ষতির মুখে পড়বে না। বরঞ্চ অস্থির নিত্যপণ্যের বাজারে সহায়ক হিসাবে কাজ করবে।’
আজ বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ডায়াবেটিক
হাসপাতাল পরিদর্শন শেষে টিপু মুনশি গনমাধ্যকর্মীদের এই সব কথা বলেন।
দেশের রফতনিযোগ্য পণ্যে ডলারের দাম কম দেয়ার
কারণ হিসেবে বলেন, ডলারের দামের ওপর সেটি নির্ভর করে, তবে বৈদেশিক মুদ্রা দেশে পাঠালে
তার সঠিক মূল্য পাওয়া যাচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ডলারের যে দাম
বেড়েছে আমাদের আমদানি আইটেমগুলোর ওপর তার প্রভাব পড়েছে। অন্যান্য দেশে যে মূল্যস্ফীতি
তার থেকে আমাদের দেশে কমই আছে। সব মিলিয়ে অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এই সময়টা
আমাদের একটু সাশ্রয়ী হওয়ার জন্য। বিদ্যুতের ব্যবহার যেন আমরা দেখে-শুনে করি। আমদানি-রফতানির
যে পার্থক্য ছিল সেটি কিন্তু কমে এসেছে। আমরা এখন ভালো আছি।
তিনি বলেন, ‘সয়াবিনের দাম কখনো কমছে আবার
কখনো বেড়ে যাচ্ছে। গ্লোবাল সিচুয়েশন আরো দুই-তিনদিন যদি বাড়ে তখন হয়তো আমাদের এখানে
বাড়বে। টিসিবির যে পণ্য এক কোটি পরিবারকে দেয়া হচ্ছে এটি কন্টিনিউ করা হবে। যতদিন পর্যন্ত
থাকবে ততদিন পর্যন্ত এটি দেয়া হবে।’