ফেনীর দাগনভূঞায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শিশুটির পরিবার জানায়, রোববার সকাল ১০টার দিকে ওয়াসির ঘরে ও আঙিনায় খেলাধুলা করছিল। হঠাৎ তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে।

ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুরের শরাফত আলী ব্যাপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম ওয়াসির। তিনি ওই বাড়ির পূবালী ব্যাংক কর্মকর্তা খালেদ সিনহা রাসেলের একমাত্র ছেলে। শিশুটির পরিবার জানায়, রোববার সকাল ১০টার দিকে ওয়াসির ঘরে ও আঙিনায় খেলাধুলা করছিল। হঠাৎ তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও