সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বৃহস্পতিবার (১২ জুন) সকালে মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় খগেন্দ্রনাথ মাহাতো (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত খগেন্দ্রনাথ মাহাতো (রাঙ্গা) রায়গঞ্জ উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের রঙ্গলাল চন্দ্র মাহাতোর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, খগেন্দ্রনাথ মাহাতো মোটরবাইক নিয়ে চান্দাইকোনা বাজার থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিল। ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরবাইকসহ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই খগেন্দ্রনাথ মাহাতো মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও