সাতক্ষীরায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটার কুমিরায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় মা ও তার ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটার কুমিরায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—রিতা সাধু (৩২) ও তার তিন বছর বয়সী ছেলে। এতে আহত হয়েছেন তার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী মেয়ে। তারা খুলনার কপিলমুনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কপিলমুনি থেকে মোটরসাইকেলে সাগরদাঁড়ি যাচ্ছিলেন তারা। কুমিরায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা লাইনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রিতা সাধু ও তার ছেলে প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানা পুলিশ জানায়, সাগরদাঁড়ি রোডে প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এরপর বাসটি না থামিয়ে রিতা সাধু ও তার শিশু ছেলের ওপর দিয়ে চালিয়ে যায়। সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর দুজন আহত হয়েছেন।

আরও