সচিবালয় ভাতার দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

অতিরিক্ত সময় ধরে কাজ করতে হলেও কোনো ওভারটাইম নেই।

তারা বলেন, জাতীয় প্রেসক্লাব সচিবালয় এলাকা দেশের প্রায় সব রাজনৈতিক ও সরকারি/বেসরকারি পেশাজীবী আন্দোলনের কেন্দ্রবিন্দু। ঘন ঘন সমাবেশ, মিছিল ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সচিবালয় কর্মীদের প্রতিদিনই বাড়তি ঝুঁকি ও চাপের মধ্যে কাজ করতে হয়।

সচিবালয় ভাতার দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীরা। আজ বুধবার সচিবালয়ের কর্মচারীরা এ ভাতার দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করেছে।

দাবির সপক্ষে বিক্ষোভকারীরা জানান, জাতীয় আন্দোলনের কেন্দ্র ও ঝুঁকির মধ্যেও তাদের দায়িত্ব পালন করতে হয়।

তারা বলেন, জাতীয় প্রেসক্লাব সচিবালয় এলাকা দেশের প্রায় সব রাজনৈতিক ও সরকারি/বেসরকারি পেশাজীবী আন্দোলনের কেন্দ্রবিন্দু। ঘন ঘন সমাবেশ, মিছিল ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সচিবালয় কর্মীদের প্রতিদিনই বাড়তি ঝুঁকি ও চাপের মধ্যে কাজ করতে হয়।

এছাড়া, অতিরিক্ত সময় ধরে কাজ করতে হলেও কোনো ওভারটাইম নেই। বিকাল ৫টার পরও ৮-৯টা পর্যন্ত কাজ করতে হয়, কারণ জরুরি ফাইল, নীতি-নির্ধারণ ও সমন্বয়মূলক কাজ থেমে থাকে না। কিন্তু এ অতিরিক্ত শ্রমের জন্য কোনো ওভারটাইম সুবিধা নেই—যা ভাতার যৌক্তিকতা আরো স্পষ্ট করে।

রাষ্ট্রপতির/প্রধান উপদেষ্টার কার্যলয়, জাতীয় সংসদ সচিবালয়ে টিপ টপ ভাতা এবং অতিরিক্ত কাজের জন্য আর্থিক সুবিধা পাওয়া যায়। বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় প্রশাসনের 'প্রাণকেন্দ্র"-এ কাজ করেন। উচ্চ দায়িত্ব, অতিরিক্ত সময়, গোপনীয়তা, ঝুঁকি, বিশেষ ব্যয় এবং রাষ্ট্রীয় গুরুত্ব—সবকিছু বিবেচনায় ‘সচিবালয় ভাতা’ চালু করা অত্যন্ত যৌক্তিক, স্বচ্ছ ও ন্যায়সংগত সিদ্ধান্ত।

আরও