বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি একটি ব্যাংকের বগুড়া শাখার ম্যানেজারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি একটি ব্যাংকের বগুড়া শাখার ম্যানেজারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সকালে বগুড়া সদর থানা থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কর্মকর্তারা তাকে নিজেদের হেফাজতে নিয়েছেন। গ্রেফতারকৃতের নাম সওগাত আরমান। তিনি যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার ছিলেন। তার বিরুদ্ধে ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, স্থানীয়ভাবে অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন অনুসন্ধান করে দুদক। অনুসন্ধানে ম্যানেজার সওগাত আরমান টাকা আত্মসাতে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। এরপর গত মঙ্গলবার রাতে ব্যাংকের শাখায় অভিযান চালিয়ে তাকে আটক করে বগুড়া সদর থানা হেফাজতে রাখা হয়। গতকাল দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে সওগাত আরমানের নামে মামলা দায়ের করলে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। দুদক সমন্বিত

বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, সওগাত আরমানকে দুদক হেফাজতে নেয়া হয়েছে।

 

আরও