ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো শিক্ষা প্রধানের সাক্ষাৎ

সভায় ইউজিসি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক কল্যাণ বিষয়ক গবেষণার প্রাথমিক প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর নবনিযুক্ত শিক্ষা প্রধান নোরিহিদে ফুরুকাওয়া।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইউজিসি সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সভায় ইউজিসি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক কল্যাণ বিষয়ক গবেষণার প্রাথমিক প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ ইউনেস্কোর নবনিযুক্ত শিক্ষা প্রধানকে স্বাগত জানান ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প গ্রহণ করার জন্য তাকে ধন্যবাদ দেন। তিনি এই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাসুমা হাবিব, সচিব ড. মো. ফখরুল ইসলাম ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ইউজিসি ও ইউনেস্কো যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে।

আরও