চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও হরিণের চামড়াসহ আটক ৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, ককটেল ও হরিণের চামড়াসহ ৩ জনকে আটক করা হয়েছে। স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে দুটি ককটেল, ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ৩টি ফালা, ১টি হরিণের চামড়া ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি  ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন, একই গ্রামের মরহুম বদর উদ্দিনের ছেলে ও সাবেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও মনিরুল ইসলামের ছেলে লাল্টু।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও