নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড় এলাকায় অনুমোদনহীন গ্যাস সংযোগ নেয়ার অভিযোগ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানমের নেতৃত্বে তিতাস গ্যাস ফতুল্লা অফিসের কর্মকর্তারা ভুঁইগড় বাসস্ট্যান্ডসংলগ্ন বাজারে অভিযান চালায়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে একটি খাবারের হোটেল, একটি বেকারি ও একটি চায়ের দোকানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। পরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মসিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।