বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন

রিটার্নিং অফিসার হিসেবে নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দিল ইসি

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিয়োগপ্রাপ্ত ৬৯ রিটার্নিং অফিসারের মধ্যে ৬৪ জন ছিলেন ডিসি, দুজন বিভাগীয় কমিশনার এবং নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা ছিলেন তিনজন

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বগুড়া-৬ আসনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং শেরপুর-৩ আসনের রিটার্নিং অফিসার হিসেবে শেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে আজ।

প্রজ্ঞাপনে বলা হয় যে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭ এর দফা (১) ও (২) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের (৪১) বগুড়া-৬ শূন্য আসনের নির্বাচন ও (১৪৫) শেরপুর-৩ নির্বাচনী এলাকার নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করছে।

আরো জানানো হয়েছে, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দুজন ইসি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তারা হলেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার। শেরপুরের দুজন সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন দুজন উপজেলা নির্বাচন অফিসার।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিয়োগপ্রাপ্ত ৬৯ রিটার্নিং অফিসারের মধ্যে ৬৪ জন ছিলেন ডিসি, দুজন বিভাগীয় কমিশনার এবং নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা ছিলেন তিনজন।

আরও