নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্য

প্রাথমিকভাবে জানা গেছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করায় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার বটতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মনিরুল উপজেলার আমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

আত্রাই ও সান্তাহার রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২ টার দিকে আত্রাই স্টেশন পার হয়ে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় মনিরুল রেললাইন পার হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করায় ট্রেনেটি পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। রেললাইন পার হওয়ার সময় খেয়াল না করায় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরেদহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও