প্রতারকদের তথ্য দিতেন বিকাশের সাবেক কর্মকর্তা

গ্রেফতার তানভীর সিরাজী ২০১২ সালে টেরিটরি ম্যানেজার হিসেবে বিকাশে যোগ দেন।সর্বশেষ কিশোরগঞ্জ জেলায় বিকাশের আঞ্চলিক ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তবে গত সেপ্টেম্বর মাসে তাকে অব্যাহতি দেয়া হয় বলে বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশের গ্রাহকদের তথ্য প্রতারকদের কাছে সরবরাহের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সাবেক এ কর্মকর্তার নাম মো. তানভীর সিরাজী। বিকাশের এক এজেন্টের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা তদন্তে তাকে শনাক্ত করে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তানভীর সিরাজীকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ঢাকা, নেত্রকোণা, গাজীপুর, কিশোরগঞ্জে দায়িত্ব পালনকালে তানভীর টাকার বিনিময়ে বিকাশ এজেন্ট নম্বর প্রতারকদের সরবরাহ করতেন। প্রতারকরা সেসব নম্বরে ফোন করে বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের বিভিন্ন অফারের কথা বলে ওটিপি ও পাসওয়ার্ড নিয়ে টাকা হাতিয়ে নিত।

আরও