৪৪তম বিসিএসে পুনরায় ক্যাডার হয়েছেন এবং নন-ক্যাডার প্রার্থীদের তথ্য চেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রার্থীদের কাছে গুগল ফরমের মাধ্যমে তথ্য চাওয়া হয়েছে।
রোববার (১৩ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত এক হাজার ৬৯০ জন প্রার্থীর প্রত্যেককে এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমান ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে কোনো ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন তাদেরকে আগামী জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে নিম্নের গুগল ফরম পূরণ করে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।’