রাজবাড়ীতে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই

নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান, বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে তারা খুশি। বছরের শুরুর দিন থেকেই পড়াশোনায় মন দিতে পারবেন। সন্তুষ্টি জানিয়েছেন, অভিভাবকেরাও।

রাজবাড়ীতে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। তবে এ বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলায় কোনো বই উৎসব করা হয়নি।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণী কক্ষের ভিতরে বসিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন শিক্ষকেরা। একই চিত্র ছিল অন্য বিদ্যালয়গুলোতেও।

নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান, বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে তারা খুশি। বছরের শুরুর দিন থেকেই পড়াশোনায় মন দিতে পারবেন। সন্তুষ্টি জানিয়েছেন, অভিভাবকেরাও।

রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে সপ্তম শ্রেণীর আংশিক বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে সপ্তম-অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে।

জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, এবছর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় চার লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে নতুন বই।

আরও