বগুড়ায় ট্রাক চাপায় এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলা ডেপুইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল হাবিব (৩৪)। তিনি বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া এলাকার দৌলতুজ্জামানের ছেলে। নিহত হাবিব দুপচাঁচিয়ায় রেইনবো নামে একটি এনজিও'র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়ার কাহালু থানার উপপরিদর্শক নাজমুল হক জানান, হাবিব
বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে তার অফিসে যাওয়ার সময় কাহালু উপজেলা ডেপুইল নামকস্থানে
রাস্তার উপর পিছলে পড়ে যান। এসময় বগুড়াগামী একটি ট্রাক পিছন থেকে চাপা দিলে
ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা
হয়েছে বলে জানিয়েছে পুলিশ।