মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় আছুরা বেগম (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। গকতাল উপজেলার দেওয়ানকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, তিনি ছাগলের জন্য ঘাস আনতে গিয়েছিলেন। শিবচর থানার ওসি জানান, বিকালে এক নারীকে রেললাইনের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।